
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই শ্লোগ্রানকে ধারন করে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সুলভ মূল্যে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য সরবরাহের লক্ষে নিরাপদ পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। জেলা প্রানিসম্পদ অধিদপ্তরেরে আয়োজনে এবং এনডিপি আরএমটিপি প্রকল্পের সহযোগিতায় সিরাজগঞ্জ পৌরএলাকার সয়াধানগড়া উত্তর সমাজকল্যান মোড় এলাকায় জেলা প্রানিসম্পদ অফিস কার্যালয়ের সামনে মাংস, ডিম ও দুগ্ধজাত পণ্য বিক্রয়ের জন্য এই বিক্রয় কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বিক্রয় কেন্দ্রের উদ্বোদন করেন সিরাজগঞ্জ জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক। এসময় উপস্থিত ছিলেন ডা. মো. তোফাজ্জল হোসেন, উপ-পরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ডা. মো. আব্দুর রেজ্জাক, অতিরিক্ত জেলা প্রানিসম্পদ অফিসার সিরাজগঞ্জ, আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক মো. মাসুদ মন্ডল ও ডা. রুহুল আমিন ভিসিএফ, এলএসপি ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক মাস ব্যাপি এই বিক্রয় কাযর্ক্রম অব্যাহত থাকবে এবং সর্বোসাধারনের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান। এনডিপি এগ্রো ফার্ম কর্তৃক সরবরাহকৃত দুধ এবং প্রকল্পের উদ্যোক্তাদের উৎপাদিত দুগ্ধজাত পণ্য ঘোল মাঠা ন্যায্য মূল্যে উক্ত বিক্রয় কেন্দ্র হতে নিয়মিত বিক্রয় করা হচ্ছে। এখান থেকে প্রতি কেজি গরুর মাংস- ৬৮০ টাকা, দুধ- ৭০ টাকা, ঘোল-৮০ টাকা এবং মাঠা-৯০ টাকা লিটার বিক্রয় করা হচ্ছে। স্থানীয় জনসাধারন সুলভ মূল্যে নিরাপদ পন্য কিনতে পেরে খুব-ই খুশি এবং সারা বছর এধরনের উদ্যোগ চলমান রাখার জন্য আয়োজকদের প্রতি আহবান জানান।






