সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শাহীন স্কুলের মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে শাহীন স্কুলের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়। এতে আলোচনাসভা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় বিকেল ৫ পর্যন্ত সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্রি রোড়স্থ সিরাজগঞ্জ শাখার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শাহীন স্কুলের আয়োজনে স্কুলের সিরাজগঞ্জ শাখার প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ২’ হাজার শিক্ষার্থীদের নিয়ে কয়েক পর্ব করে উক্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে ও পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখা পরিচালক মো. নূরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শিক্ষার্থীদের হাতে ফলাফল ও পুরস্কার তুলেদেন – শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখা’র নির্বাহী পরিচালক মো. আব্দুল করিম তালুকদার।

এসময় তিনি অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,  শিক্ষার্থীদের পড়াশুনায় মনোনিবেশ করার পাশাপাশি খেলাধূলা, সাহিত্য- সংস্কৃতির চর্চা করাতে হবে। কোন শিশু শিক্ষার্থী যেন অযথা মোবাইল ফোনে আসক্ত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে । ভালো নাগরিক হিসেবে গড়তে তুলতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অবশ্যই সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button