সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহরে ফুটপাতে অবৈধ হকার দোকান উচ্ছেদ অভিযান

রোজায় সিরাজগঞ্জ শহরে ফুটপাতের অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে সোমবার দুপুরে সিরাজগঞ্জ শহরের ব্যস্ততম  এস এস রোড সহ কয়েকটি রোডে অভিযান পরিচালনা করা হয়। সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এসময়  সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চ ু সহ জেলা বিএনপি নেতা মো. জিবরাইল হোসেন, আব্দুস সালাম টুপা প্রমুখ উপস্থিত ছিলেন। শহরের প্রধান সড়ক এসএস রোডের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও হকারদের  কারণে পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্নতার সৃষ্টি হয়। সড়কের দুপাশে আড়াআড়িভাবে মোটর বাইক পার্কিং করে রাখে। এতে প্রধান প্রধান সড়কে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। ফলে বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ মানুষদের। যানজটের প্রধান নিয়ামক ফুটপাতের অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় পথচারীদের মাঝে কিছুটা হলেও স্বস্থি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button