
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর নিজস্ব অর্থায়নে পরিচালিত জেন্ডার অ্যান্ড রাইটস কর্মসূচির আওতায় কমিউনিটি পর্যায়ে লিগ্যাল এইড ক্লিনিক অনুষ্ঠিত হয়। গতকাল ১২ মার্চ বুধবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের মামুদাকোলা গ্রাম এবং ভদ্রঘাট ইউনিয়নের ধামকোল গ্রামে কমিউনিটি পর্যায়ে এই লিগ্যাল এইড ক্লিনিক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, নারীর অধিকার ও আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ প্রদান করা হয়।
ক্লিনিকে আইন বিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা দেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার, জজ আদালত, সিরাজগঞ্জ জনাব সাদ্দাম হোসেন। এছাড়া, এনডিপি’র জেন্ডার অ্যান্ড রাইটস কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যারা কমিউনিটির মধ্যে আইনগত সচেতনতা বৃদ্ধিতে তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। কার্যক্রমটি পরিচালনা করেন এনডিপি’র প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক এবং মানবাধিকার কর্মী শিপন চন্দ্র নাগ। লিগ্যাল এইড ক্লিনিকের মাধ্যমে কমিউনিটির মানুষ আইনি অধিকার সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পেয়েছে, যা ভবিষ্যতে তাদের ন্যায়বিচার ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






