
২৯-৩০ অক্টোবর ঢাকাস্থ ব্র্যাক সেন্টার ইন এ ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর আয়োজনে দুই দিনব্যাপী “পার্টনার্স লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ’’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিবিএফ এর বিভিন্ন পার্টনার সংস্থার সাথে অংশগ্রহণ করে এনডিপি। অনুষ্ঠানে প্যানেল ডিসকাশনে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। অন্যান্য প্যানেলিস্ট হিসেবে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর প্রোগ্রাম হেড ইমামুল আজম শাহী, ডি এস কে এর নির্বাহী পরিচালক দিবালক সিংহ এবং নবলোক পরিষদের সহকারী পরিচালক ফাহমিদা সুলতানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াটার এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জনাব হাসিন জাহান।






