
রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী ইসলামাবাদ কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম নান্নু। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান মল্লিক, মো. রহমত আলী, খোসবার সেখ, মো. রাজু সেখ, মো. সবুজ সরকার সহ আরো অনেকে।






