অপরাধতাড়াশরায়গঞ্জসিরাজগঞ্জ

সলঙ্গায় বাস ডাকাতির চেষ্টা : আটক ৩

আনিছুর রহমান : সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ট্রাক বেরিকেট দিয়ে বাস ডাকাতির ঘটনায় ট্রাকসহ ৩ জনকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আটককৃত ট্রাক যাহার নং মেট্রো-ট (১২-৪৮৫৪) জব্দ ও আটককৃত ৩ জন আসামীসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফাতেহ আলী পরিবহনকে দুষ্কৃতিকারীরা ট্রাক ঠেকিয়ে বেরিকেট দিয়ে বাসের ভিতরে ঢুকে ডাকাতির চেষ্টা করে। এমন সময় ডাকাতির কবলে পড়া বাস যাত্রী কুমিল্লার স্পেশাল কোর্ট এর সিনিয়র জেলা ও দায়রা জজ মহাসিনুল হক ৯৯৯ নম্বরে কল দিয়ে দ্রুত হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সহযোগিতা চান। সিনিয়র জেলা ও দায়রা জজ মহাসিনুল হক এর ফোন পেয়ে হাটিকুমরুল হাইওয়ের ওসি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। ওসির দিকনির্দেশনায় টহলরত এস আই আরব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। ডাকাত দল পুলিশের গাড়ি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের পিকআপ গাড়ি নিয়ে পলায়নরত ট্রাকটিকে ধাওয়া করে মহাসড়কের নাহার এগ্রো এর বিপরীত পাশে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে ডাকাতির চেষ্টা কাজে ব্যবহৃত ট্রাকসহ ৩ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো- টাঙ্গাইলের ধল টেংগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে (ট্রাক ড্রাইভার) নাজমুল হোসেন (৩০), একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোলাইমান (২৫) ও টাঙ্গাইলের কালিহাতি থানার ছাব্বিশা গ্রামের আওলাদ হোসেনের ছেলে আমিনুর ইসলাম (২৪)। গতকাল বুধবার সলঙ্গা থানার ওসি জানান, মামলাটি রেকর্ড হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে শাহ ফাতেহ আলী পরিবহনের ভ্রমণরত যাত্রী এবং মামলার স্বাক্ষী কুমিল্লার স্পেশাল কোর্ট এর সিনিয়র জেলা ও দায়রা জজ মহাসিনুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ঘটনাস্থলে পৌছা মাত্রই আনুমানিক ১০টার দিকে দুষ্কৃতিকারীরা ট্রাক দিয়ে প্রথমে বাসটিকে সামনের দিক থেকে বেরিকেট দেয় পরে আরও একাধিক ট্রাকদিয়ে বাসটির চারদিকে বেরিকেট সৃষ্টি করে ডাকাতদল বাসে প্রবেশের চেষ্টা করে। এসময় তিনি ৯৯৯ নম্বরে কল দিয়ে দ্রুত হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সহযোগিতা চাইলে তাৎক্ষনিকভাবে অফিসার ইনচার্জ এর সংবাদের প্রেক্ষিতে টহলরত পুলিশদল দ্রুত ঘটনাস্থলে পৌছে যায়। ফলে দুষ্কৃতিকারীরা ডাকাতি করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button