সিরাজগঞ্জ

পাবনায় এনডিপি সমৃদ্ধি কর্মসূচির বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন

০৫ জুন সোমবার এনডিপি সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে পাবনা জেলার চাকলা ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উৎযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৪ নং চাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইদ্রিস আলী সরদার। “প্লাষ্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বক্তারা পরিবেশ দূষণের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য চাকলা পরিষদ চত্তরে বৃক্ষ রোপন করা হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শায়লা শারমিন (ইতি)। বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতি মহোদয় উপস্থিত সবাইকে গাছ লাগনোর জন্য আহ্বান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিন্ময় কুমার রায় (সমৃদ্ধি কর্মসূচি প্রোগ্রাম সমন্বয়কারী), মো. রেজাউল করিম (এরিয়া ম্যানেজার-সিএসপি), এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ এনডিপি’র কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button