
স্টাফ রিপোর্টার : “দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ১০ মার্চ জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১০ মার্চ রোববার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন রামপদ রায়, অতিরিক্ত পুলিশ সুপার এস, এম সামিউল, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেনসহ জেলার ৯টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ।
এছাড়া উপস্থিত ছিলেন এনডিপির প্রতিনিধি উপব্যবস্থাপক প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচি শিপন চন্দ্র নাগ সহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
দিবসটিকে যথাযথ ভাবে উদযাপন করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন এনডিপির নিজস্ব অর্থায়নে পরিচালিত বিভিন্ন দূর্যোগে জরুরি সাড়াদান প্রকল্পটি ও বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় এনডিপির বাস্তবায়িত মৌসুমী বন্যায় আগাম সাড়াদান ২০২৪ প্রকল্প। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান।





