
তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে অটোভ্যান ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিন (৪০) উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মৃত আজিজলের ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার ১১ সেপ্টেম্বর দুপুরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ৯নং ব্রীজ এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট। স্থানীয়রা জানান, রোববার দুপুরে আলাউদ্দিন অটোভ্যান যোগে যাওয়ার পথে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ৯নং ব্রীজ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী আলাউদ্দিন নিহত হন। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো: বদরুল কবির বলেন, পুলিশ পাঠানো হয়েছিল। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।






