
উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ইব্রাহিম হোসেন প্রামানিক আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত ২৫ এপ্রিল মঙ্গলবার রাত ৯ টায় নিজ বাড়ীতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। সে,পাইকপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মৃত বেলায়াত হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, ভাই-বোনসহ বহু গুনগাহিতা রেখে গেছেন। গত ২৬ এপ্রিল বুধবার সকাল ৯ টায় পারসোনতলা-পাইকপাড়া স্বমিলিত ঈদগাঁহ মাঠে শত শত মুসুল্লির উপস্থিতিতে তার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন মরহুমের ছেলে হাফেজ মাওলানা মো. কামরুল হাসান। মরহুমের পরিবার থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন।





