
রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরন কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার রেজাউল করিম সহ সকল ইউপি সদস্য/সদস্যাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।






