
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল দক্ষিণপাড়া হায়দারের বাড়ির সামনে থেকে মুসার বাড়ির অভিমুখি রাস্তা সিসি করন কাজের শুভ উদ্বোধন করা হয়। এই কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামী লীগের সদস্য শামসুজ্জামান আলো, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, আমিনুল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য লাবলু সরকার, সদস্য সানোয়ার হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, কামারখন্দ থানা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন সহ প্রমূখ।






