
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট উদ্যোগে গরীব দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে ৫’শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সহযোগিতায়, রোববার (১৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ (চৌরাস্তা) বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যালয় সন্মুখ হতে উক্ত কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা কামাল খান, সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, আজীবন সদস্য বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান ফজলু প্রমুখ ।
এছাড়াও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহকারী পরিচালক মো. রবিউল আলম, কর্মকর্তা আলহাজ্ব মো. তাজুল ইসলাম তাজ, যুবরেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের যুব প্রধান শাপলা খাতুনসহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আজীবন সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।





