
বিআরটিএ ট্রাস্টি বোর্ড সিরাজগঞ্জ জেলায় সাংগঠিত সড়ক দুর্ঘটনায় ৩১ টি ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে প্রায় দেড় কোটি টাকার চেক বিতরণ করে। গত বুধবার, ১০ ডিসেম্বর সন্ধা ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
জেলা প্রশাসন ও বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল এর আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জি) শেখ মাহতাব উদ্দীন আহমেদ, মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম, সহকারী মোটরযোন পরিদর্শক আল ইমরান, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের সড়কও প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম টিটো, পরিবহন সমন্বয়ক কমিটি সিরাজগঞ্জের পরিচালক মো. ইকরামুল্লাহ খান (সিয়াম), মোটরযান পরিদর্শ মো. হাফিজুল ইসলম, বাস ও ট্রাক মালিক সমিতির প্রতিনিধি ও অন্যান্যরা।






