সদরসিরাজগঞ্জ

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সরঞ্জাম বিতরণ

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ১৭ আগস্ট, বিকেল ৪ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিস হল রুমে উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে “হিয়ারিং এইড” মেশিন, প্রতিবদ্ধীদের ক্র্যাচ, দৃষ্টি প্রতিবন্ধীদের চশমা ও অসুস্থ শিক্ষার্থীদের মাঝে ওষুধ সহ বিভিন্ন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এসময়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহসিন রেজা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button