
আব্দুর রাজ্জাক বাবু,: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার(১৮ মে))সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া সভাপতিত্বে বক্তব্যে রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা,বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন,বেলকুচি পৌরসভার সাবেক মেয়র উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস,আইনশৃঙ্খলা মিটিং এর উপস্থিত বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে বলেন বেলকুচি আইনশৃঙ্খলা পরিস্থিতির খুবই খারাপ।ওসি আসলাম আশার পর থেকে তার পুলিশ বাহিনীর উপস্থিতিতে একের পর এক আওয়ামিলীগের দুটি গ্রুপের মধ্যে নানা ঘটনার জন্ম দিয়ে যাচ্ছেন।
গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আ’লীগের দলীয় কার্যালয়ে ঘটনা থেকে শুরু করে ২১ মার্চ রাজাপুর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে ঘটনাসহ ১৩ মে বেলকুচি দলীয় কার্যালয়ে মারামারি এবং ওসির সামনে দুইজন সাংবাদিকে লাঞ্চিত করা হলে ওসি আসলাম নিরব ভুমিকা পালন করতে দেখা যায়। এ সব ঘটনায় কারনে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলে বক্তারা বলেন । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুব আলী শেখ মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, বেলকুচি উপজেলা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলখোস আলী প্রামানিক,সাবেক উপজেলা আ’লীগে সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।






