
২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ৯৪ নং এনডিপি গোবিন্দাসী শাখার শুভ উদ্বোধন ও ঋণ বিতরণ করা হয়। ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপি এর ঋণ সহায়তা কর্মসূচির সহকারী পরিচালক (সিএসপি) মো. সাইফুল ইসলাম, সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখার শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, এনডিপি গোবিন্দাসী শাখার ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক মো. ফারুক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ। অনুষ্ঠানে এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম সংস্থার বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। এসময়ে তিনি উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ০৮ জন সদস্যর মাঝে ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।




