সদরসাহিত্যসিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন পাঠকগণ

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: আপনারা সকলেই জেনে আনন্দিত হবেন যে, সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার থেকে অনায়াসে শিক্ষার্থীরা বিনা মুল্যে বই নিয়ে ঘরে বসে পড়তে পারছেন। তাছাড়া বই বাড়িতে নিয়ে পড়তে কোনরকম মাসিক চাঁদা ও নিরাপত্তা জামানত লাগে না। যাহা সত্যিই প্রসংসার দাবিদার।  এদিকে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের স্বর্ণা নামের এক শিক্ষার্থীর সাথে কথা হলে তিনি জানান, আমার বান্ধবীরা অনেকেই এই মাহবুবুল হক পাঠাগার থেকে বই বাড়িতে নিয়ে পড়ে আবার ফেরত দিয়ে যান। কোনো টাকা-পয়সা দিতে হয় না। এখন থেকে নিয়মিত বই বাড়িতে নিয়ে পড়বে বলেও জানান শিক্ষার্থী স্বর্ণার মতো অনেক শিক্ষার্থীই। তবে যে সব শিক্ষার্থী বই বাড়িতে নিয়ে নিয়মিত পড়ে থাকেন, তাদের সবাইকে মাসে একবার আমন্ত্রণ জানিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করার জন্য পরামর্শ দেন আরেক শিক্ষার্থী জেরিন খাতুন। আর তাছাড়া মাসিক চাঁদা ছাড়াই বই বাড়িতে নিয়ে পড়ার সুযোগদানের জন্য বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইসমাইল হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন, জেরিন, মিথিলা, সর্ণা সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button