সদরসিরাজগঞ্জ

বিএনপি নেতা বাচ্চু’র মাতা’র ১২তম মৃত্যু বার্ষিকী পালিত

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু এঁর মাতা মরহুমা বেগম শামসুন্নাহার এঁর ১২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে মরহুমার নিজ বাসায় কোরআন খানি ও বিশেষ দোয়া, রহমতগঞ্জ পৌর কবরস্থানে কবর জিয়ারত এবং হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাএীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় পৌর শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র আয়োজনে ও সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। এ রক্তদান কর্মসূচি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. এনামুল হক, অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল্লাহেল অফি, সহকারী প্রধান শিক্ষক শামীম আরা, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী মো. জুয়েল।

এছাড়াও রহমতগঞ্জ পৌর কবরস্থান জিয়ারতে উপস্থিত ছিলেন মরহুমা এর বড় ছেলে আলহাজ্ব শামসুল হুদা, ছোট ভাই মো. সাইফুল ইসলাম, ছোট ভাই সেলিম আক্তার বাবু, মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সহ- সম্পাদক আলম রহমান, শ্রম বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ আব্দুল্লাহ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button